বিশেষ প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ে থেকে ৮টি দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারূদ সহ ৪জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (০৭ জানুয়ারি) ভোরে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি গহীণ অরণ্যে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার।

তিনি আরও জানান, আজ শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র্যাব। এসময় চার সন্ত্রাসী ও মাটিতে পুতে রাখা আটটি অস্ত্র উদ্ধার করমে সক্ষম হয় তারা।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি র্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র্যাব। এসময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। পরে সেই অরণ্যে মাটিতে পুতে রাখা দুইটি বিদেশী পিস্তল ও ৬ টি দেশীয় তৈরি অস্ত্রসক বেশকিছু গুলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.