ভয়েস প্রতিবেদক, মহেশখালী :
মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু'পক্ষের সংঘর্ষে তিনজন কলেজ ছাত্রীসহ ১১ জন নারী শিশু আহত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মহেশখালী থানার পরিদর্শক (এসআই) আবু বক্করের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের ভাষ্য, হরিয়ারছড়া এলাকার
ছৈয়দ আহমেদ ও সাহাব উদ্দিনের সাথে জমি নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দু'পক্ষই আদালতে তিনটি মামলা দায়ের করে। যেগুলো চলমান রয়েছে।
ঘটনার দিন সকালে সাহাব উদ্দিনের নেতৃত্ব ১০/১৫ জনের লোক উক্ত জমি দখলে নিতে যায়। এতে ছৈয়দ আহমদের লোকজন বাঁধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে তিন কলেজ ছাত্রীসহ ১১ জন আহত হন।
আহতরা হলেন, জন্নাত বেগম (৪০), জসিম উদ্দিন, কলেজ ছাত্রী রোকেয়া আক্তার (২০), শহিদা আক্তার (১৮), আলী ফাতেমা বেগম (১৬), ছৈয়দ মাঝি (৬৫), হাফেজ আহমদ (৪০), আয়েরা বেগম (৫৫), দিলোয়ারা বেগম (৪৫), কুলছুমা বেগম (১৭), বুলু আক্তার (৩৬)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছয়জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। বাকীদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মহেশখালী থানার পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.