ভয়েস প্রতিবেদক:
চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় স্কুলে কোচিং ফি আদায় না করায় রাফি নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে অফিসে ডেকে বকাবকি করে মোবাইলে ঐ ছাত্রীর ছবি ধারন করে হেনস্থা করার ঘটনার তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষা কর্মকর্তা উভয়ের সাথে কথা বলে লিখিত বক্তব্য নিয়ে তদন্ত কার্যক্রম শেষ করেন।
এসময় তিনি দীর্ঘক্ষন অভিযোগকারী রফিকুল আলম, তার কন্যা রাফি ও অভিযুক্ত স্কুলের এডহক কমিটির সভাপতি সাইফুর রহমানের বক্তব্য মনোযোগ দিয়ে আমল করেন। একপর্যায়ে তিনি উভয়পক্ষকে বিষয়টি মিমাংসার তাগিদও দেন।
তদন্ত চলাকালে প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন আ'লীগ সহ সভাপতি এম বেলাল আজাদ, সাধারন সম্পাদক বাহাদুর হক, এডহক কমিটির সভাপতি কাজী সাইফুর রহমান, কমিটির সদস্য মাষ্টার মোকতার আহমদ ইমরান, আবুল কালাম আজাদ, অভিযোগকারী রফিকুল আলম, ও তার কন্যা রাফি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারী দুপুরে উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকের কার্যালয়ে স্কুলের সভাপতির কাছে ঐ ছাত্রীর হেনস্থার ঘটনা ঘটে।
এ ঘটনায় রাফি'র পিতা রফিকুল আলম বাদী হয়ে চকরিয়া ইউএনও'র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আভিযোগটি আমলে নিয়ে তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মঙ্গলবার সকালে ঐ ঘটনা তদন্ত করেন।
তবে ঘটনাটি এলাকায় চাউর হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে একটি পক্ষ বিষয়টি সমঝোতার জন্য ব্যাপক তদবিরও চালানো হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি সরজমিন তদন্ত করে উভয় পক্ষের লিখিত বক্তব্য নেয়া হয়েছে বলে জানান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.