প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২২, ১১:১৭ এ.এম
টেকনাফ মেরিন ড্রাইভে দুর্ঘটনায় নিহত ২

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে এনজিওর মিনি পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ ২জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকাল ১০টার টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজন সিএনজি অটোরিকশার ড্রাইভার ও যাত্রী। এই সময় আরো ২জন গুরুতর আহত হয়েছে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে । তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান। তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.