ভয়েস প্রতিবেদক,টেকনাফ:
টেকনাফের সেন্টমার্টিনে ৪ রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দ্বীপে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থানার দায়ে এসব রিসোর্টকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সেন্টমার্টিনে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রট নওরীণ হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানিয়েছেন অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সাথে ছিলেন পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের লোকজন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম আরও জানান, সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকতা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.