ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে আজ ২ ফেব্রুয়ারি সকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম-সেবা), জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম.শাহাদাত হোসেন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম-সেবা), উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন,
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালেট পেপার ভোট কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও পর্যাপ্ত পরিমান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
সভায় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.