ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির ও অশালীনতার অভিযোগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি সমঝোতা বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে হাসপাতালে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুর রহমান।
ডা: মুমিনুর রহমান জানান, হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান নিয়ে সংগঠিত ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
এর আগেন ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা হাসপাতালের রোগিরা।
কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম.ম. বিল্লাহ তকী জানান, গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানকে নিয়ে সংগঠিত ঘটনায় একটি সমঝোতা বৈঠকের সমাধান হয়েছে। একারণে আমরা বিকাল থেকে কাজে যোগদান করেছি।
কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানকে প্রত্যাহার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এজন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।
সুত্রে জানা গেছে- ২০২১ সালের ২৬ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানীসহ অশালীন আচরণের কারণে অভিযোগ করেন ইন্টার্নরা। কিন্তু সে অভিযোগকারীদের বিরুদ্ধে প্রহসনমূলকভাবে তাদের এক্সটেনশন ও বেতন ভাতা তিন মাসের কেটে রাখার আদেশ জারি করে। এর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্নরা। যা এখনো চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.