প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২২, ৪:৪৭ এ.এম
চকরিয়ায় যাত্রীবাহি বাসের মিনিট্রাকের সংঘর্ষে ৩জন নিহত

ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
রোববার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে দুইজন দূর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক ও অপরজন বাসের যাত্রী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। নিহতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.