ভয়েস বিনোদন ডেস্ক:
মিশা সওদাগর ও জায়েদ খানের বক্তব্যে মানহানির হয়েছে হিরো আলমের। এই বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই নেতার বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।
সেখানে জানান, মিশা ও জায়েদ তাকে গণমাধ্যমে হেয় প্রতিপন্ন করেছেন।
হিরো আলম লেখেন, “বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেহ চিনেন না ও জানেন না।
এ কারণে তার সম্মানহানি হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
সম্প্রতি চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরো আলমকে চিনতে পারেননি, আর সাধারণ সম্পাদক জায়েদ খান হিরো আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করায় বেশ কিছু দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন হিরো আলম। আর এবার লিখিত অভিযোগ জমা দিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.