প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২২, ৮:৫৩ পি.এম
এক জালেই ধরা পড়ল ১৪ লাখ টাকার লাল পোপা

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় এক জালেই ধরা পড়েছে ১৪ লাখ টাকার লাল পোপা মাছ। ভাগ্যমান এই জেলে হলেন উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া গ্রামের দরিদ্র ৩জেলে সাঁচি মিয়ার ছেলে মোঃমিজান ও মোস্তাক আহমদের ছেলে ছৈয়দ নুরের।
বৃহস্পতিবার সকালে তাঁদের জালে আটকা পড়েছে ১১৬টি লাল পোপা। প্রতিটির ওজন ৮ থেকে ১৫ কেজি। মাছগুলো বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ কয়েকজন পোপা মাছগুলো কিনে নেন।
কুতুবদিয়া জেলে মোস্তাক ও ছৈয়দ নূর বলেন, বুধবার রাতে কুতু্বদিয়া চ্যানেলে তিনি জাল বসান। বৃহস্পতিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোপা লাফালাফি করছে। গণনা করে ১১৬টি পোপা পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১৫ কেজি ।
মোস্তাক বলেন, প্রথমে মাছগুলো ২০ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের মোহাম্মদ সওদাগরসহ কয়েকজন ১৪ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।
স্থানীয়রা জানিয়েছে, কুতুবদিয়া দ্বীপের ইতিহাসে এত গুলো পোয়া মাছ কোনও জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতূহল সৃষ্টি করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এই ধরনের পোয়া মাছ গুলো সহজে পাওয়া যায় না, এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে।
লাল পোয়া মাছ গুলো এত মূল্যবান কেন? এমন প্রশ্নে উপজেলা মৎস্য অফিসার কর্মকতা আরো বলেন, লাল পোয়া মাছের বায়ুথলিটা সাধারণত এক ফুট পর্যন্ত লম্বা হয়।
এই বায়ুথলি দিয়ে বিভিন্ন চিকিৎসাজনীত কাজে ব্যবহারের জন্য নানা প্রকার সার্জিক্যাল মেড়িসিন তৈরি করা হয়। তাই পোয়া মাছের দাম বেশি বলে জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.