প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২২, ৬:১৮ পি.এম
পাচারের সময় ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭জন উদ্ধার: মানবপাচারকারি আটক

বিশেষ প্রতিবেদক:
চাকরি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারের সময় ৬রোহিঙ্গা তরুণী সহ ৭জনকে উদ্ধার করেছে র্যাব ১৫ কক্সবাজার। এসময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।
আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের পুত্র।
শুক্রবার বিকালে র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র্যাব- ১৫ এর অধিনায়ক মো: খায়রুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ- কক্সবাজার সড়কে তল্লাশী চালিয়ে ইদ্রিসকে আটক করে ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.