ভয়েস প্রতিবেদক:
চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় এজ সঙ্গে ৫ ভাই নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের পক্ষ থেকে চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় নিহত সহোদর পাঁচ ভাইয়ের পরিবারকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মো: আমিন আল পারভেজ।
এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে সান্তনা ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের পরিবারের জরুরী ব্যয় নির্বাহের জন্য নগদ এক লক্ষ টাকা, খাদ্য ও শীতবস্ত্র সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, সহকারী কমিশনার ( ভূমি) মো: রাহাতুজ্জামান এবং ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
উল্লেখ্য, ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের পরিবারকে এক লক্ষ পচিশ হাজার টাকা নগদ সহায়তা দেয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন, কক্সবাজার এই পরিবারের পাশে থাকবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.