ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) অধিনায়ক মো: তরিকুল ইসলাম জানিয়েছেন, ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ২২নং রোহিঙ্গা ক্যাম্পের (উনচিপ্রাং) এর সি ব্লক এলাকা হতে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করে।
আটককৃতরা হলো- টেকনাফ ২২নং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/০৪, ঘর-২১৫ এর মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ শফিক প্রঃ হাফেজ শফিক (২৬), ব্লক-ডি/৪, ঘর-৭৪৭ এর মো: কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও একই ক্যাম্পের ব্লক-বি/১, ঘর-৪৮ এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১)। এরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন এপিবিএন।
এসময় তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.