ভয়েস নিউজ ডেস্ক:
ওমিক্রন দাপট কমে আসছে। কমে আসছে রোগীর সংখ্যা ও শনাক্তের হার। এরই ধারাবাহিকতা দেখা গেছে গত ২৪ ঘণ্টায়।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫০ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ।স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৪৪ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫০৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৯৮টি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.