প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২২, ৪:১১ পি.এম
টেকনাফে অস্ত্রসহ আটক -১

ভয়েস প্রতিবেদক টেকনাফ:
কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ কুতুপালং ক্যাম্পের ডাকাত সর্দার খায়রুল আমিন গ্রুপের প্রধান খায়রুল আমিনকে আটক করেছে। পরে তার স্বীকারোক্তিতে পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারী রাত সোয়া ১১টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল কুতুপালং ১নং রেজিষ্টার্ড ক্যাম্পের এফ ব্লকের মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র এবং ডাকাত সর্দার খায়রুল আমিন গ্রুপের প্রধান খায়রুল আমিন (৩৮) টেকনাফের কাস্টমস ঘাট এলাকায় অবস্থানের খবর পেয়ে আগ থেকে কৌশলেই অবস্থান নেয়। উক্ত এলাকা হতে তাকে ১টি দেশীয় পিস্তল এবং ২ রাউন্ড কার্তুজসহ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে একদল স্বশস্ত্র ডাকাত পাহাড়ে অবস্থানের স্বীকারোক্তিতে ২০ ফেব্রুয়ারী রাত সোয়া ৩টায় র্যাবের চৌকষ ১টি আভিযানিক দল উক্ত পাহাড়ে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ১টি বস্তা ফেলে পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি খুলে তল্লাশী করে ৩টি লম্বা একনলা বন্দুক, ২টি থ্রি কোয়ার্টারগান, ৬রাউন্ড তাঁজা কার্তুজ পাওয়া যায়। এসব অস্ত্রাদি নাশকতা সৃষ্টি এবং ডাকাতি সংগঠিত করার জন্য মওজুদ করা হচ্ছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, অস্ত্র ও বুলেটসহ গ্রেফতার ডাকাত সর্দার এবং উদ্ধারকৃত অস্ত্রাদির পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য থানায় হস্তান্তর এবং এই কাজে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.