প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২২, ১১:০৯ পি.এম
বড় মহেশখালী এমদাদিয়া কাসেমুল উলূম (বড়) মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহ্ফিল ২২ ও ২৩ ফেব্রুয়ারি

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের অন্তর্গত দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলূম (বড়) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দুই দিন ব্যাপী ৯৬ তম বার্ষিক দ্বীনি মাহ্ফিল আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ মাহ্ফিলে উক্ত মাদ্রাসার হিফজ সমাপ্তকারী ১৮ জন ছাত্রকে দস্তারে ফজীলত প্রদান করা হবে বলে জানা গেছে।
দুই দিন ব্যাপী উক্ত মাহ্ফিলে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রামের পটিয়ার হযরত হাজী সাহেব হুজুর (রহঃ) এর শাহজাদা হযরতুল আল্লামা জাহেদুল্লাহ, রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার লাইট হাউস জামে মসজিদের খতীব হযরত মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, উখিয়ার হযরত মাওলানা রফিক উল্লাহ, পোকখালী গোমাতলীর হযরত মাওলানা আলমগীর আজিজি, সাতকানিয়ার হযরত মাওলানা শোয়াইবুল ইসলাম তৌহিদী ও উখিয়ার হযরত মাওলানা নুরুল হক ।
সবাইকে সবান্ধবে উপস্থিত থেকে ওয়াজ নছিহত শ্রবণ করতঃ মাদ্রাসার জন্য দোয়া ও দানে শরীক হয়ে দো'জাহানের কামিয়াবি হাসিলের অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে -সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইসমাঈল।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.