প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২২, ১:১৯ এ.এম
বড় মহেশখালীতে নিহত ফেরদৌস হত্যার প্রধান আসামী জাবেদ র্যাবের হাতে আটক

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা এলাকায় নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা'র হত্যার প্রধান আসামী জাবেদকে আটক করেছে র্যাব -৭।
প্রাপ্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৭ গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা এলাকায় নিহত ফেরদৌস প্রকাশ কালা বদা'র হত্যাকারী ও উক্ত হত্যা মামলার প্রধান আসামী জাবেদকে আটক করেন।
আটকের পর প্রধান আসামী জাবেদকে ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টা ১৫ মিনিটে র্যাবের পক্ষ থেকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে। এই হত্যা মামলার বাদী ও নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদার চাচা মাওলানা নুরুল হক জানান, কুতুবজোম মৌজার ঈসাখালী ঘোনার লবণ মাঠের পানি চলাচলের তুচ্ছ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি রাত্রে আমার ভাই মৃত নুরুল নেছারের ছেলে মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা (২৪) কে অপহরণ করে বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনার হারু মিয়া পাড়াস্থ এলাকায় নিয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা তাকে প্রচন্ড রকম মারধর করে। এক পর্যায়ে ফকিরাঘোনা এলাকার আজম খাঁনের পুত্র মোঃ জাবেদ আমার ভাতিজা মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা (২৪)কে গুলি করে হত্যা করে।
এসময় আরো বেশ কয়েকজন শ্বসস্ত্র সন্ত্রাসী ফেরদৌস প্রকাশ কালা বদাকে শারীরিক ভাবে নির্যাতন করে বলে জানান মাওলানা নুরুল হক। তিনি এই হত্যা মামলার প্রধান আসামী জাবেদকে আটক করায় র্যাব -৭ কে ধন্যবাদ জানান। পাশাপাশি অপরাপর পলাতক আসামীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.