ভয়েস নিউজ ডেস্ক:
পর্যটন নগরী কক্সবাজারে হোটেল-মোটেল নির্মাণে এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে সাথে এসটিপির উপর কর কমাতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছে কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি এসটিপির উপর কর কমানোর লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো এবং কক্সবাজারে হোটেল নির্মাণে এসটিপি স্থাপন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।
চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল প্রকল্প করার বিনিময়ে সাগর উপকূলে ৬০ বর্গ কিলোমিটার জায়গায় চীন ও বাংলাদেশের অংশীদারিত্বে যে স্মার্ট সিটি গড়ে তোলার প্রস্তাব চীন দিয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, চীনা রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের (সিআরবিসি) প্রস্তাবিত আশুলিয়া ও তুরাগ নদের বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ উন্নয়ন প্রকল্প এবং কেরানীগঞ্জে ‘ওয়াটারফ্রন্ট স্মার্ট সিটি’ প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি রিপোর্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদনের পর ডিপিপি প্রণয়ন করে দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, চীনা রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের (সিআরবিসি) প্রস্তাবিত আশুলিয়া ও তুরাগ নদের বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ উন্নয়ন প্রকল্প এবং কেরানীগঞ্জে ‘ওয়াটারফ্রন্ট স্মার্ট সিটি’ প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি রিপোর্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদনের পর ডিপিপি প্রণয়ন করে দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
বৈঠকে রাজউক মালিকানাধীন রাজধানীর উত্তরায় বাণিজ্যিক প্লট পুনরুদ্ধারের পর দ্রুত ডিপিপি প্রণয়ন করে নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে মতিঝিলে সরকারি কলোনির ‘আইডিয়াল জোন’ এবং ‘আল হেলাল জোনে’ ২৫ তলা ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং ফরিদা খানম অংশ নেন।
ঝুলে থাকা মামলা নিরসন ‘দুরূহ’ সারাদেশের আদালতে জমে থাকা মামলা জট নিরসন ‘দুরূহ’ বলে মনে করছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আইন কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনার সময় মামলা জটের প্রসঙ্গ ওঠে।
বৈঠকে আইন কমিশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে প্রতি ব্যক্তির বিপরীতে বিচারক আছে প্রায় ১৮০০ জন। যেখানে যুক্তরাজ্যে প্রতি সাত হাজার জনে একজন বিচারক এবং যুক্তরাষ্ট্রে প্রতি ৩ হাজার ৭০০ জনে একজন বিচারক।
বিচার নিয়োগের আগে বার কাউন্সিলের সনদ থাকা বাধ্যতামূলক করার বিধান রাখার পক্ষেও মত এসেছে বলে জানান শহীদুজ্জামান।
‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন এবং নিকাহ রেজিস্ট্রার কর্তৃক গত তিন বছরে কত টাকা কোষাগারে জমা পড়েছে সে বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে ছিল।
বৈঠকে জানানো হয়, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৭ কোটি ৮৫ হাজার ৪৫৮ টাকা নিকাহ রেজিস্ট্রার কর্তৃক কোষাগারে জমা পড়েছে।
শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.