প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২২, ২:১১ পি.এম
২দফায় হামলায় কুতুবজোম দক্ষিণ পাড়ায় মাদরাসা ছাত্রীসহ আহত ৩

মহেশখালীর কুতুবজোম দক্ষিণ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক মাদরাসা ছাত্রী সহ ৩জন কে কুপিয়ে জখম ও টমটম গাড়ী ভাংচুর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে ১মার্চ ও ৩মার্চ ২দফায় কুতুবজোমের দক্ষিন পাড়ায়।
১মার্চ প্রথম দফায় জমির বিরোধ নিয়ে হামলা করে মোক্তার ও আকতার কামাল তাদের হামলায় আহত হয় স্থানীয় মৃৃত আব্দুল মালেক এর পুত্র শাহাব উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে। এ ঘটনায় মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত শাহাবুদ্দিন।
মহেশখালী থানা পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে মাদরাসা ছাত্রী উম্মে কুলছুম ঘটনার স্বাক্ষী দেয়।এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ চলে আসার পর আকতার কামাল ও মোক্তারের নেতৃত্বে ৩ মার্চ বিকালে পূনরায় হামলা চালায় এতে খুরশিদা (৪০) ও উম্মেকুলছুমকে মাথায়,হাতে বুকে মারাত্বক জখম করে। একটি টমটম গাড়ী ভাংচুর করে লুটপাট চালায়।
এদিকে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেয়।
হামলাকরীদের বসত বাড়ী আহতদের পাশাপাশি হওয়ায় তারা আরো হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় ভোগছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান,ঘটনা সম্পর্কে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/ জেইউ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.