সাইফুদ্দীন আল মোবারক,টেকনাফ:
টেকনাফে রোহিঙ্গাদের জন্ম সনদ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ব্যক্তি ।পরে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজান হোসেন খোকনের স্বাক্ষর জাল করার অভিযোগে চেয়ারম্যান আমজান হোসেন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি জালিয়াতির মামলা দায়ের করেন ।
ওই মামলায় অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয় ।তারা হলেন নুরুল ইসলামের ছেলে নুরুল আলম ও আলী আহমদের ছেলে আক্তার কামাল ।
শুক্রবার (৪ মার্চ ) বিকাল আড়াইটার দিকে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।আটতকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি ।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.