ভয়েস প্রতিবেদক:
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়ায় সংঘর্ষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হামলায় আহত যুবক জয়নাল আবেদীন (২৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ছালেহ আহমেদ জানান, গত ৩ মার্চ ইউনিয়নের দোছড়ি গ্রামের ফকিরা কবরস্থান সংলগ্ন মাঠে স্থানীয় তিতার পাড়া ও দোছড়ি এ দু’ গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়।
এতে তিতার পাড়া গ্রামের খেলোয়াড় মনির আহাম্মদ এর ছেলে চৌধুরী'র হাতে থাকা স্ট্যাম্পের আঘাতে দোছড়ি এক খেলোয়াড় এর বড় ভাই মৃত মনির আহাম্মদ এর ছেলে এক সন্তানের জনক জয়নাল এর মাথায় মারাত্মকভাবে আহত হয়।
ওই দিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সে হাসপাতালে মারা যান। এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মোজাম্মেল হক বলেন,কোন পক্ষ ফাঁড়ি পুলিশকে অবগতআ করেননি।
মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.