প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২২, ৫:১৫ পি.এম
আরসা নেতা ফতোয়াদাতা জকোরিয়া আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় ফতুয়াদাতা ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়া (৫৫)কে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। আটককৃত হলো উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -১ ইষ্ট এর বাসিন্দা আব্দুল করিমের ছেলে। আটককৃত ব্যক্তি কে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। দীর্ঘ চার মাস পর্যন্ত পলাতক ছিল।
শনিবার (৫ মার্চ)রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা যায়, ২০১৫ সালে মিয়ানমার থেকে এদেশে পালিয়ে আসেন। তারপর উখিয়ার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নেয়। পরে সুয়োগ বুঝে মিয়ানমারে চলে যান। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতন সহ্য করতে না পেরে পুরে পরিবার নিয়ে এদেশে পালিয়ে আসেন।
এরপর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। ২০১৯ সালে ফতোয়া বিভাগের দায়িত্ব পান
২০২০ সালে কথিত আরসার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে ছিল।
রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা (এ আর এসপিএইচ) এর সাবেক প্রধান নিহত মাষ্টার মুহিবুল্লাহর সাথে তার মতোবিরোধ ছিল। রোহিঙ্গা নেতা হত্যাকান্ডের পর থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির গুলোতে সাঁড়াশি অভিযান শুরু হলে সে আত্নগোপনে চলে যান। আটক জকোরিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।
এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর পুলিশ সুপার মোঃনাঈমুল হক বলেন আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। দীর্ঘ চারমাস পলাতক ছিলেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় একজন আসামীকে আটক করা হয়। ধৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.