প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ৪:২৭ পি.এম

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ ৫পাচারকারীকে আটক করেছে।বুধবার (২৬ মার্চ)রাত পৌনে ২টার দিকে টেকনাফ সেন্ট মার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বুধবার বিকাল আড়াইটার দিকে লেঃকমান্ডার আব্দুর রহমানের (মিডিয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানান,গোপন খবরের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফে দায়িত্বরত লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে সেন্টমার্টিন এর ছেড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ হতে আনুমানিক ৫ মাইল দূরে মিয়ানমার সীমানা হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দিলে, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ ০৫ জনকে আটক করে।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভিতর লুকিয়ে রাখা ১লাখ ২৬হাজার পিস জব্দ করা হয়।এসময় ৫জন পাচারকারীদের আটক করা হয়েছে।আটকরা হলেন- মহিদুল ইসলাম, আবুল হােসেন,মােহাম্মদ আবুল কাশেম,মােহাম্মদ ফজলে করিম, মনুর আলী। এরা সকলেই চট্টগ্রাম জেলার আনােয়ারা থানার বাসিন্দা।
পরবর্তী ৫ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জানায় লেঃ আব্দুর রহমান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.