ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার মিনি ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪ জন হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সঞ্জুর মোর্শেদ।
তিনি জানান, 'বালু ভর্তি টেকনাফমুখী মিনি ট্রাকের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.