বিশেষ প্রতিবেদক:
"স্বাধীনতা" কে শুধু শব্দে নয়, ধারন করি মর্মে-ধর্মে এবং অস্থিত্বে। এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উখিয়ায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন কিলোমিটার এলাকা জুড়ে জাতীয় পতাকা-হাজারো ফুলেভরা বাংলাদেশের মানচিত্র উত্তোলন করা হয়েছে।

শনিবার ২৬ মার্চ নিজ উদোগে মেরিন ড্রাইভ সড়কে ভিন্নধর্মী এ কাজটি করেন উখিয়ার সোনারপাড়া গ্রামের তরুণ সাইদুল ইসলাম। এতে সকাল ৯টা থেকে পর্যটকদের পাশাপাশি বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজক সাইদুল ইসলাম কক্সবাজার ভয়েসকে জানান, আমরা যারা নতুন প্রজন্ম তারা মহান মুক্তিযুদ্ধ দেখেনি। পাঠ্যপুস্তকে যতটুকু পড়ে জেনেছি কিছুটা স্বাধীনতা সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। এতে করে সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের প্রতি ভালবাসার আত্মপ্রকাশ ঘটেছে।'

সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মকবুল হোসেন সরকার কক্সবাজার ভয়েসকে জানান, 'মহান স্বাধীনতা দিবসে সাইদুল ইসলামের এ উদ্যোগ খুব প্রশংসনীয়। তার এই উদ্যোগে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। একারণে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে'।

একই বিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক মো: বাবুল আবছার কক্সবাজার ভয়েসকে জানান, মহান স্বাধীনতা দিবসে আমার এলাকার তরুন সাইদুল ইসলাম নিজ উদ্যোগে যে কাজটি করে দেখিয়েছে এজন্য স্বাধীনতা দিবসের গর্বিত সন্তান বলতে পারি। তার এই মহতি কাজে ছাড়া দিয়ে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা হয়ে র্্যালি করে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে। তাই এখান থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আগামী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।'
উল্লেখ্য সাইদুল ইসলাম পেশায় একজন আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। কাজের পাশাপাশি তিনি অতীতেও বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.