ভয়েস প্রতিবেদক:
টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ ট্রলারঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ জনকে আটক করেছে টেকনাপ ব্যাটালিয়ান (২ বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল ও মাদক কারবারে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়।
সোমবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটকরা হলেন, টেকনাফ সাবরাং মিস্ত্রিপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. তৈয়ব (১৯) ও জাদিমোড়া ক্যাম্প ব্লক এ/৬ এর বাসিন্দা মৃত ফজল হকের ছেলে মো. শহিদ (২০)।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলার মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা ২ ব্যক্তিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.