ভয়েস প্রতিবেদক:
অসাধারণ প্রতিভার অধিকারী এডভোকেট ফারুক ইকবাল খুব অল্প সময়ের ব্যবধানে যুক্তরাজ্যে ( লন্ডন ও ওয়েলসে) এ একজন ফরেন আইনজীবি হিসেবে যুক্তরাজ্য "সলিসিটর রেগুলেটরি অথরিটি" (এসআরএ) এর অধীন যুক্তরাজ্যে আইন পেশা পরিচালনা করার জন্য সলিসিটর হিসেবে নিয়োগ দিয়েছেন।
উক্ত নিয়োগ বিধি অনুযায়ী তিনি লন্ডন এবং ওয়েলসে আইন পেশা পরিচালনা করতে পারবেন। ইতিপূর্বে ফারুক ইকবাল বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯৭ সনে এলএল.বি অনার্স এবং ১৯৯৯ সনে এলএল.এম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সনে তিনি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। একই বছর তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অধীন আইন পেশায় মনোনিবেশ করেন। ২০১২ সনে বাংলাদেশ আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাঁকে নোটারী পাবলিক হিসেবে নিয়োগ করেন।

উক্ত দায়িত্ব তিনি সফলতার সাথে পালন করেন। তিনি কক্সবাজার জেলা জজের অধীন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ্যামেনেষ্টি ইন্টারন্যাশনালের একজন সদস্য। ১৯৯৯ সনে এলএল.এম ক্লাসে মানবাধিকার আইনে রির্সাস মনোগ্রাফ জমা দেন। তাঁর রিসার্চের বিযয় ছিলো, " problems of implementation of international human right laws; Analysis of the existing International mechanism and implementation. " এডভোকেট ফারুক ইকবাল সক্রিয় ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন। তিনি সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা কমিটির অন্যতম উপদেষ্টা।
তিনি ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন দায়িত্বশীল হিসেবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন। তাঁর মরহুম পিতা আলহাজ্ব আবুল কালাম আজাদ বিএনপির প্রতিষ্ঠাতা সংগঠক এবং শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর পিতা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন।
তিনি আমাদের প্রতিবেদককে জানান, ইংল্যান্ডে সলিসিটর হিসেবে তিনি ইমিগ্রেশন ও এসাইলাম নিয়ে কাজ করবেন। তিনি কক্সবাজার জেলার অপামর জনগনের দোয়া এবং ভালোবাসায় অবিভূত। তিনি আমাদের আরো জানান, বাংলাদেশের বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কাজ করবেন, গনতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জোরালোভাবে ভুমিকা রাখার কথা বলেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.