ভয়েস প্রতিবেদক:
জোর করে অবৈধভাবে জমি দখলে নিতে কক্সবাজারে এক ব্যক্তির ৩ শতাধিক গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে
সোমবার (১০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমেনা বেগম কক্সবাজার ভয়েসকে জানান, 'দাবীকৃত চাঁদা না দেওয়ায় তিন শতাধিক সুপারি গাছের চারা কেটে ফেলেছে হয়েছে। স্থানীয় আব্দু সাত্তার ও তার সহকর্মী মিজানের নেতৃত্বে এসব গাছ কেটে ফেলা হয়।'
আমেনা বেগমের অভিযোগ, 'আব্দু সাত্তার ও মিজানের লোলুপ দৃষ্টি পড়ে আমার মালিকানাধীন জমি ওপর।একারণে বেশকিছুদিন ধরে তার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে অন্যথায় জায়গা কেড়ে নিবে বলে হুমকি দেয়। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার বিকেলে আব্দু সাত্তার ও তার সহকর্মী মিজানের নেতৃত্বে এই বর্বরতা চালানো হয়'
তিনি আরো অভিযোগ করেন, 'কক্সবাজার মেডিকেল কলেজের পিছনে তার পিতা মৃত ফজল আহমদের জমিতে সুপারি গাছ রোপন করেন তিনি। পিতার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে আমেনা বেগম উক্ত জায়গায় সুপারি বাগান করে। ওয়ারিশসূত্রে আমি ও আমার ৪ বোন উক্ত জায়গার মালিক হয়। আমাদের কোন ভাই না থাকার ফলে ওই জায়গার ওপর কু-নজর পড়ে সাত্তারের। এতে সাত্তার দলবল নিয়ে অন্তত ৩ শতাধিক সুপারি গাছ কেটে ফেলে।'
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আব্দু সাত্তার জানান, 'সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ পুরাপুরি সত্য নয়। যা ঘটেছে তার সমাধান এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলামের সহযোগিতায় মিমাংসার চেষ্টা করবেন।'
এ বিষয়ে উক্ত ওয়ার্ডের জনপ্রতিনিধি (০৩ নং ওয়ার্ড) ইউপি সদস্য রফিকুল ইসলাম বাহাদুর জানান, 'ঘটনাটি সম্পর্কে তিনি এখনো সুনিশ্চিত মন্তব্য দিতে পারবেন না। ঘটনাস্থলে গিয়ে দু'পক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।'
তিনি আরো জানান, 'আগেও কোন অন্যায়কে প্রশ্রয় দেননি, সামনেও কোন অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অন্যায়কারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।'
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.