ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলার সদর থানাধীন শ্যামলী মোড় এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৭,৮০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার করেছে।
র্যাবের এক প্রেসনোটের মাধ্যমে জানাযায়, ১০ এপ্রিল আনুমানিক ৩ ঘটিকায় র্যাব-১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ শ্যামলী মোড় সংলগ্ন সী- কুইন হোটেলের ২য় তলার ১২২ নং রুমে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হোটেল কক্ষ হতে আভিযানিক দল কর্তৃক ১। জালাল মিয়া (৪০), পিতা-মোঃ আশরফ মিয়া প্রঃ আশরুজ্জামান, মাতা-সুবিয়া খাতুন, সাং-নোয়াপাড়া, ৪নং ওয়ার্ড, ২। নেজাম উদ্দিন (২০),পিতা-আইয়ুব খান, মাতা- হামিদা বেগম, সাং-মেহেরিয়াপাড়া, ০৭নং ওয়ার্ড, উভয় ইউপি কুতুবজুম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে।
ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে হাতে থাকা ব্যাগ হতে সর্বমোট ৭,৮০০ (সাত হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.