ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওতে ‘দুর্বৃত্তদের ’ ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
সোমবার ভোর রাতে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহত তারেকুল ইসলাম (১৭) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার মৃত ছগির আহমদের ছেলে। সে ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় মুদির দোকানের ব্যবসা করত।
তবে নিহত যুবকের সঙ্গে ইটভাটা শ্রমিকদের মধ্যে কি বিষয় নিয়ে বিরোধের জেরে তর্কাতর্কির ঘটনা ঘটেছে পুলিশ তা এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানান ওসি।
নিহতের স্বজনদের বরাতে আব্দুল হালিম বলেন, রোববার সন্ধ্যায় ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় তারেকুল ইসলামের মুদির দোকানের সামনে স্থানীয় দিবা ব্রিক ফিল্ড (ইটভাটা) এর কয়েকজন শ্রমিকদের সঙ্গে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে মধ্যস্থতা করে বিরোধের মিমাংসা করে দেয়।
“ পরে তারেকুল ইসলাম রাতে বাড়ীতে ফিরে আসেন। ভোর রাতে তারেকুল বাড়ীতে সেহেরী খেয়ে স্থানীয় মসজিদে নামাজ আদায়বের হয়। এক পর্যায়ে ইসলামবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় নিজের দোকানের সামনে তারেকুলকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
ওসি বলেন, “ ইটভাটার শ্রমিকদের সঙ্গে তর্কাতর্কির জেরে নাকি অন্য কোন বিরোধের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নথিভূক্ত করা হবে। ”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মো. আব্দুল হালিম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.