ভয়েস প্রতিবেদক:
মেধাবীদের মূল্যায়ন করে আরো ৬৪জন তরুণ-তরুণীতে বাহিনীতে যুক্ত করল কক্সবাজার জেলা পুলিশ।
নিয়োগপ্রাপ্তরা বলছেন, ১২০ টাকা দিয়ে ফরম ফিলাপ করার পর লিখিত ও মৌখিকসহ আরো বেশ কিছু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরি নামক সোনার হরিণ তারা পেয়েছেন।
কক্সবাজার পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপারের উপস্থিতিতে পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয়।
এসময় আনন্দে কেঁদে ফেলেন চাকরি প্রার্থী ও তাদের অভিভাবকরা।
জানা যায়, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর কক্সবাজার থেকে দুই হাজার জন অনলাইনে আবেদন করে। এর মধ্যে আবেদন ফি ও এডমিট কার্ড বাবদ জনপ্রতি খরচ হয় ১২০ টাকা। এরপর পরীক্ষার্থীদের শারীরিক মাপ, দৌঁড় ও ফিটনেস দেখে বাছাই করা হয় ২০০০জনকে। পরে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ১১এপ্রিল বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এ দিন ৬০ জন তরুণ ও ৪জন তরুণীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
পরীক্ষায় উত্তীর্ণ এক ভ্যানচালকের ছেলে প্রতিক দে কান্নাজড়িত কন্ঠে বলেন, ভাবতেই পারি নাই আমি নির্বাচিত হব। অনেক আশা নিয়ে এসেছিলাম, তা আজ পূর্ণ হলো। এ জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাই।
রিক্সাচালকের মেয়ে আমেনা খাতুন জানান, পুলিশের চাকরি পেয়ে আমি অনেক খুশি। কারন এখানে দুর্নীতি মুক্ত স্বচ্ছ যোগ্যতা অনুযায়ী চাকরিতে হয়েছে । চাকরিটা পেয়ে আমার অভিবাবকরাও খুশি ।
মুদি দোকানি করিম বলেন, আমার সন্তান আজ পুলিশে চাকরি পেয়েছে আমি ভীষণ খুশি। আমার চোখ দিয়ে যে পানি ঝরে পড়ছে- তা আনন্দের অশ্রু।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ভালো লাগছে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সত্যিকারের মেধাবী এবং জনসাধারণকে সেবা দিতে পারবে এমন প্রার্থীদেরই বেছে নিতে পেরেছি। এ সময় তিনি নির্বাচিতদের দেশের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.