প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ৫:৪৭ এ.এম
পাহাড়তলী থেকে দুই পেশাদার ছিনতাইকারী আটক

ভয়েস প্রতিবেদক:
শহরের পাহাড়তলী থেকে পেশাদার দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে র্যাব—১৫।
র্যাব—১৫ সুত্র জানায়, পাহাড়তলী এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব—১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় লাইট হাউজের মমতাজের পুত্র রফিকুল ইসলাম ও পাহাড়তলীর মৃত জাকির হোসেনের পুত্র মনজুর আলমকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ০১ টি চাকু ও ০১ টি ছুরি উদ্ধার করা হয়। সাক্ষী এবং স্থানীয় সূত্রে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.