প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ১০:৪৬ পি.এম
ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন

ভয়েস প্রতিবেদক::
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভাতিজা তারিফ হাসানের দায়ের কুপে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে চাচা মোর্শেদ আলমেরর (৩৬)। মূলত জমি নিয়ে বিরোধ চলছিল দুই ভাই মোর্শেদ ও বেদারুলের পরিবারের।
বুধবার সন্ধ্যায় খুরুশকুলের হাটখোলা পাড়ায় এঘটনা ঘটে। গুরুতর আহত ওই এলাকার মৃত নজির আহমদ। তিনি হানিমুন রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
পরিবারের বরাত দিয়ে খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, মোর্শেদ ও বেদারুল দুই ভাই। তার মূলত জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু বুধবার ঝার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। তাদের মধ্যে কথাকাটাকাটি হচ্ছিল মাঝখানে বেদারুল আলমের ছেলে তারিফ হাসান এসে দা দিয়ে চাচা মোর্শেদ আলমের দুই হাতে কোপ দেয়। এতে তার দুইটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানা ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার খবর শুনেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.