
প্রেস বিজ্ঞপ্তি
তৃণমূল নেতাকর্মিদের উপস্থিতিতে জাকঝমকপূর্ণভাবে ২১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, মহেশখালী পৌর আওয়ামী লীগ এর ৫নং ওয়ার্ডের ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু ননী পদ দে এবং সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন।
উক্ত ত্রি—বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক এবং মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন,ত্রাণ বিষয়ক সম্পাদক, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ, এম রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক,মহেশখালী পৌর আওয়ামী লীগ, প্রনব কুমার দে, যুগ্ম আহবায়ক, মহেশখালী পৌর আওয়ামী লীগ, এবাদুল করিম বাদল (সাবেক কাউন্সিলর) নব নির্বাচিত সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. খাইর হোসেন (কাউন্সিলর) সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, পৌর শ্রমিক লীগের সভাপতি রিপন উদ্দিন রিপন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো. নুরুল আলম, আজিজুল হক, একরাম, রতন দে, চন্দন দে, আনছারুল করিম, ওবাইদুল হকসহ কাউন্সিলরবৃন্দ ও ডেলিগেটবৃন্দ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.