প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৪:২৭ পি.এম
সীমান্তে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার করবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে বিজিবি রামু সেক্টর কমান্ডারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ব লে. কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির। তিনি জানান, ২২ এপ্রিল মধ্যরাতে অভিযান পরিচালনা করে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশী করে প্রথমে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা পশ্চিম দিঘীনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ।
পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তারই সিন্ডিকেটের অপর সদস্য মো. রফিক আলম গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, মূলত ঈদকে টার্গেট করে ইয়াবার এ চালানটি আসছিল।
উল্লেখ্য, ২০১৯ সনের পর এটিই একই অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.