বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্টে বড় ভাইয়ের জামিন নেয়ার ঘটনায় ছোট ভাই রফিকুল ইসলাম (১৫) কে আটক করেছে র্যাব। এ ঘটনায় বড় ভাই আলাউদ্দিন (২২) জেলে রয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজারের র্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।আটক রফিকুল ইসলাম রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে।
মেজর মনজুর মেহেদী জানান, ২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আর একজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়া হয়। সেখানে গিয়ে তারা দালালদের নির্যাতনের শিকার হন। এবং জেল খেটে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।
তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলী তার ছোট ভাই রফিকুলকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাই রফিকুলকে, আলাউদ্দিন মনে করে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। এছাড়াও ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন মিলে উপরোক্ত মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিককে (৩০) হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুড়িকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোটভাই রফিকুল আত্মগোপনে থাকে। পরে রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.