প্রেস বিজ্ঞপ্তি:
বিত্তবানরা সম্পদের যথাযথভাবে যাকাত প্রদান করলে সমাজে দারিদ্র বিমোচন করা সম্ভব। কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ যাকাত বিতরণ অনুষ্ঠানে জেলা যাকাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ এ কথা বলেন।
জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের সার্বিক সহযোগীতায় সদরে 94,500.00 রামু 45,500.00 উখিয়া 35,000.00 টেকনাফ 45,000.00 চকরিয়া 81,700.00 পেকুয়া 30,000.00 কুতুবদিয়া 22,800.00 মহেশখালী 50,000.00 টাকা সহ জেলায় 4 লক্ষ ৫ হাজার টাকার চেক জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বিতরণ করেন।
ইসলামে যাকাতের ভূমিকা সর্ম্পকে কুরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং যাকাতকে সমাজের দারিদ্র বিমোচনের একমাত্র হাতিয়ার হিসেবে বক্তারা উল্লেখ করেন। বক্তারা আরো বলেন, যাকাতের অর্থে শাড়ী বা লুঙ্গি নয়, যাকাতের অর্থ এমন ভাবে দিন, তাকে যেন পরের বছর আর যাকাত নিতে না হয়, সে যেন স্বাবলম্বী হয়ে উঠে। সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা লোকদেরকে স্বাবলম্বী করার মানসে আগামীতে যাকাত প্রদানের আহবান জানান।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপ-পরিচালক ফাহমিদা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সিদ্দীকি।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার ফিল্ড অফিসার মোঃ ফজল করিম, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল ফয়েজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.