এহসান আল কুতুবীঃ
দু'দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ধনী গরিব সবাই মিলে এ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ইউনিয়নের অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে আশেকানে গাউসে মুখতার যুব কমিটি বাংলাদেশ ও কেএসএম ফাউন্ডেশন।
শনিবার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বাছাইকৃত মোট ৪০০ টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান
আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এ সহায়তা প্রদান করেন কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক ও আশেকানে গাউসে মুখতার যুব কমিটির চেয়ারম্যান শাহজাদা আবদুল করিম আল কুতুবী ।
এ ব্যাপারে শাহজাদা আবদুল করিম আল কুতুবী বলেন, সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে প্রতি বছর দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছি। কিন্তু, এবার প্রথম বারের মতো ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের তালিকা করে তিন লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা জিল্লুল করিম মালেকি আল কুতুবী, মুহাম্মদ মোরশেদুল মান্নান, কেএসএম ফাউন্ডেশনের পক্ষে জাহাঙ্গীর আলম ইলু, গোফরান উদ্দিন, আলী আজম রুবেল, নিজাম উদ্দিন, সাইফুজ্জামান জাবেদ, মুহাম্মদ জাবেদ, মাহফুজ, মুহাম্মদ হাসান, আতাউর রহমান কায়সার, আতাউল হক, যুব কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেকে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.