
ভয়েস প্রতিবেদক:
" শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা " এ প্রতিপাদ্যে মহান মে দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যা লী ও আলোচনা সভা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যা লিটি বের করা হয়। র্যালি শেষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।

জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়,অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহবায়ক শাহেদুল আলম রানা বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পদস্থ সরকারি কর্মকর্তা,হোটেল-মোটেল,পরিবহনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.