প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২২, ৬:৪৯ পি.এম
পেকুয়ার নতুন এসিল্যান্ড রাহুল চন্দ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগে পেয়েছেন চট্টগ্রামস্থ দোহাজারীর বাসিন্দা রাহুল চন্দ।
রবিবার বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম।
বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, রাহুল চন্দ পাবর্ত্য বান্দরবান জেলার থানচিতে সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করে আসছিল। এক প্রজ্ঞাপনে তাঁকে পেকুয়ায় একই পদে পদায়ন করা হয়। এর আগে পেকুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিল আসিফ আলী জিনাত। তাঁকে নোয়াখালীর বেগমগঞ্জে পদায়ন করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.