প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২২, ২:০৩ পি.এম
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্য, আহত- ৪

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী এক বৃদ্ধা নিহত অপর ৪ যাত্রী মারাত্নক আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহত বৃদ্ধা কুতুবদিয়া উপজেলার আলিআকবর ডেইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরন পাড়া এলাকার বুতিজা বেগম বলে পরিচয় নিশ্চিত হয়েছে।
পেকুয়া থানা পুলিশ জানান আজ বৃহস্পতিবার সকালে পেকুয়া চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রাম মুখী একটি পাজেরো গাড়ির সংঘর্ষ হয়। এ সময় আহত সিএনজি অটোরিকশা আরোহী যাত্রীদের পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা যাত্রীকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.