ভয়েস প্রতিবেদক:
টেকনাফের উত্তর শীলখালীতে একটি মৎস্য প্রকল্প নির্মাণকাজে বাধা, ভাংচুর, হামলা, হত্যার হুমকি ও চাদাঁদাবির অভিযোগ করছে একোয়া ফার্ম শ্রীম্প লি: নামের একটি কোম্পানি।
রবিবার দূপুরে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করছেন কোম্পানিটির এজিএম তসলিম মাহমুদ। এসময় কোম্পানির প্রকৌশলী নাজমুল হক ও সিকিউরিটি সুপারভাইজার সেলিম উদ্দিন।
এজিএম তসলিম মাহমুদ আরও অভিযোগ করেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালি এলাকায় প্রায় ২৫ একর জমি ক্রয় করে একটি মৎস্য প্রকল্প স্থাপনের উদ্যোগ নেন। ইতিমধ্যে উক্ত প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। এরই অংশ হিসাবে স্থানীয়দের সাথে চুক্তি করে আসন্ন বর্ষার পানি নিয়ন্ত্রনের লক্ষে ছোট একটি বাধ নির্মাণ শুরু করে। কিন্তু, গত ২২ এপ্রিল বেলা ১১টারদিকে স্থানীয় রফিকুল আলম, সামশুল আলম, আবুল কালাম, আবুল হাসেম, সৈয়দ কাদের, মোঃ হোসেন, আমান উল্লাহ, এবাদুল হক, জাহাঙ্গীর আলম, সৈয়দু রহমান, আজিজ উল্লাহ, বেলাল সহ ১০-১২ জন লোকজনের একটি চক্র প্রকল্পকাজে বাধা দেয় ভাঙ্গচুর করে এবং চাঁদা দাবি করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন এবং রফিক সামসুকে ফোন করে নিষেধ করেন। এরপরও ওইদিন রাতে রফিক, সামসু, আবুল কালাম, আবুল হাসেম, সৈয়দ কাদের নেতৃত্বে হামলা চালায়। এসময় প্রকল্প নির্মাণকাজে ব্যবহৃত ভেকু মেশিন ভাঙ্গচুর করে, নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং কোম্পানির স্থাপনার উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায়। ঘটনার পরের দিন তারা আবার সকালে এসে আমাদের নিরাপত্তা কর্মীদের কে বলে যদি কোন প্রকার কাজ করা হয় তাতে প্রয়োজনে হত্যা করবে বলে হুমকি দেয়।
এব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, ঘটনা সত্য নয়। বিষয়টি হচ্ছে ওই এলাকার জনগনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। এসময় স্থানীয়রা বাধা দিলে নিরহ মানুষের নামে চাঁদাবাজি মামলা করে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.