প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ৯:৫৫ পি.এম
টেকনাফে প্রতিপক্ষের হামলায় ইয়াবাকারবারি ভুট্টো নিহত

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে নুরুল হক ভূট্টো নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে মারা যান তিনি। নুরুল হক ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে জানা যায়। এ ঘটনায় আরো ৩ জন আহত হন।
রোববার (১৫ মে ) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত ভুট্টোকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশিকুল ইসলাম মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার খোকন জানান, আমার ভাই নুরুল হক ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়েছে মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী। তারা লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এসময় এলাকার লোকজন তাকে ভুট্টোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।'
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মৌলভী পাড়ার একরামও একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান হামলাকারী একরাম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এবং নিহত ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তাদের দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় মাদক কারবারি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.