সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

এমবাপ্পে পিএসজিতেই থাকছেন 

এমবাপ্পে পিএসজি

ভয়েস নিউজ ডেস্ক:

কোথাও যাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের প্রস্তাব শেষ মুহূর্তে ফিরিয়ে প্যারিস সেইন্ট জার্মেইতেই থাকছেন ফ্রান্সের তারকা ফুটবলার। নতুন করে পিএসজির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন এমবাপ্পে।

ধারণা করা হচ্ছে ২০২৫ সাল পর্যন্ত অর্থ্যাৎ তিন বছরের চুক্তি করতে যাচ্ছে দুই পক্ষ। রিয়াল মাদ্রিদের প্রেসডিন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে এক চিঠিতে রিয়াল মাদ্রিদে না যাওয়ার কথা জানান এমবাপ্পে।

চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় ফ্লোরেন্তিনো পেরেজ, আমি আপনাকে জানাচ্ছি, আমি পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আপনি রিয়াল মাদ্রিদে খেলার জন্য আমাকে যে সুযোগটি দিয়েছিলেন সেজন্য ধন্যবাদ জানাতে চাই। জেনে খুশি হবেন, ছোটকাল থেকেই আমি এই ক্লাবের ভক্ত। আশা করছি আপনি আমার সিদ্ধান্তটাকে সম্মান করবেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য শুভকামনা।’

আগামী মৌসুমের শুরু থেকে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে খেলবেন তা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু মৌসুম শেষ হওয়ার ঠিক আগে পিএসজি তাদের সেরা খেলোয়াড়ের দলবদল আটকে দিল। বলার অপেক্ষা রাখে না, রিয়াল মাদ্রিদের থেকেও ভালো অফার পাওয়ায় আরো তিন মৌসুম মেসি ও নেইমারের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION