বিশেষ প্রতিবেদক:
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি রোহিঙ্গা পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় তিনি জানিয়েছেন, এদেশে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নাগরিক অধিকার ফিরে পেতে চায়। স্বাধীনভাবে তারা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। তবে কিছু দাবি রয়েছে তাদের। যদি তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া হয়, নিরাপত্তা নিশ্চিত করা হয়, চলাফেরার স্বাধীনতা, চাকরির সুযোগ, লেখা পড়ার অধিকার দেয়া হয় ফিরিয়ে দেয় তবে তারা মিয়ানমারে ফিরতে রাজি।'
ফিলিপ্পো গ্রান্ডি বলেন, 'রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনিশ্চিত জীবন যাপন করছে। তাই রোহিঙ্গা শরনার্থী সমস্যাটাকে আরো গুরুত্ব সহকারে দেখা উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সাথে কুটনৈতিক প্রচেষ্টা জোরদার করা।
রোববার (২২ মে) দুপুরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনকালে এসব কথা জানান।
ফিলিপ্পো গ্রান্ডি সেখানে ইউএনএইচসিআর পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে তিনি মতবিনিময়ে অংশ নেন। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন। শিশুদের লার্নিং সেন্টারে রোহিঙ্গা শিশু, রোহিঙ্গা কিশোর কিশোরীদের তাদের শরনার্থী জীবন কিভাবে কাটে তার অভিজ্ঞতা বিনিময় করেন। পরে তিনি রোহিঙ্গা ধর্মীয় ইমাম, শিক্ষক এবং কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় করেন। এসময় কমিউনিটি লিডাররা রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাশনের বিষয় নিয়ে কথা বলেন।
ফিলিপ্পো গ্রান্ডি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা, রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনা ও এবিষয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা, আন্তর্জাতিক সহায়তা, হোস্ট কমিউনিটির জন্য করনীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, ফিলিপ্পো গ্রান্ডির সফর সঙ্গী ইউএনএইচসিআর’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলারোশে।
২১ মে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক মামুনুর রশীদের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক এই হাই কমিশনার।
মঙ্গলবার (২৪ মে) তিনি ভাসানচর পরিদর্শন করবেন এবং একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
ফিলিপ্পো গ্রান্ডি গত শনিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি, তিনি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ইউএনএইচসিআর’র প্রধানের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.