মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদুল ইসলাম। বৃহস্পতিবার (১২জুন) কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন। তিনি বলেন, নমুনা পাঠানোর পর জেলা প্রশাসকের করোনা পজিটিভ এসেছে। এসময় জেলা প্রশাসকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এছাড়া একই দিনে বান্দরবানের বেসরকারি ক্লিনিক হিলভিউ হাসপাতালের আরএমও ডা. কামরুলের রিপোর্টও পজিটিভ আসে। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, জেলা প্রশাসক ও একজন চিকিৎসক এই দুইজনই বৃহস্পতিবার বান্দরবান জেলায় করোনা পজিটিভ হয়েছেন।

এদিকে, গত ৬ জুন শনিবার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির রিপোর্ট করোনা পজিটিভ হয়। বর্তমানে মন্ত্রী ঢাকার সামরিক হাসপাতালের আইসোলেশনে আছেন। এর পর মন্ত্রীর এপিএসসহ বান্দরবানে একদিনে ১৪জন করোনায় আক্রান্ত হন। হঠাৎ করেই করোনা দ্রুত ছড়ানোর ফলে ১০ জুন থেকে বান্দরবানকে রেড জোন হিসেবে লক ডাউন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION