রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

পাপনের বাসায় মুমিনুলের জরুরি বৈঠক

খেলাধুলা ডেস্ক:
জরুরি বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় উপস্থিত হয়েছেন মুমিনুল হক। টেস্ট অধিনায়ক ইস্যুতে আলোচনা করবেন তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫টায় নিজ গাড়িয়ে পাপনের গুলশানস্থ বাসায় প্রবেশ করেন মুমিনুল। তখন তার চেহারায় ছিল ক্লান্তির চাপ। স্বাভাবিকভাবেই নিজের ফর্ম আর অধিনায়ক ইস্যুতে চাপে আছেন এই বাঁহাতি। জানা গেছে, মুমিনুল টেস্ট দলের অধিনায়কত্ব করবেন কিনা, সে নিয়ে আলোচনায় হতে পারে পানের সঙ্গে।

গুঞ্জন আছে, মুমিনুলের পরিবর্তে এই ফরম্যাটের অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও সেটি প্রকাশ পাবে আগামী ২ জুন বিসিবির আগামী বোর্ড মিটিংয়ে। আর শেষ পর্যন্ত যদি মুমিনুল নেতৃত্ব চালিয়ে যেতে চান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি টেস্টের সিরিজ তাঁর জন্য হবে একটা ‘লাইফ লাইন।’ এই সিরিজে অধিনায়ক এবং ব্যাটসম্যান মুমিনুলের পারফরম্যান্সের ওপর দৃষ্টি থাকবে বিসিবির। ভালো করলে হয়তো আপাতত মুমিনুলের নেতৃত্ব নিয়ে আলোচনাটা থেমে যাবে। নয়তো মুমিনুল চান বা না চান, টেস্ট দলের নেতৃত্ব ছাড়তেই হবে।

কারণ পরিষ্কার। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ২ বার দুই অঙ্ক ছুঁতে পারেন মুমিনুল, যেখানে সর্বোচ্চ ৩৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস সহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ইনিংসগুলো হল ০, ৯, ২, ৫, ৬, ২, ০।

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০-এর বেশি গড় অর্জন করা মুমিনুল ক্রমাগত খারাপ করতে করতে গড় নামিয়েছেন ৪০-এর নিচে। একটা লম্বা সময় তার চেয়ে বেশি টেস্ট গড় ছিল না কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের। অথচ বর্তমানে তার গড় (৩৮.৩১) তামিম ইকবাল (৩৯.৫৩) ও সাকিব আল হাসানের (৩৯.১৭) চেয়েও নিচে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION