ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের ছিনতাইকারী সর্দার ভুলুকে 'কে আনসার কমান্ডার আজমের সাহসিকতায় আটক করেছে পুলিশ। ৩১ মে রাত আনুমানিক সাড়ে নয়টার সময় বাজারঘাটাস্থ কোরল লীফ প্লাজা এলাকায় হাতে চুরিসহ ভুলুকে হাতে নাতে আটক করে আনসার কমান্ডার আজম ও বাহিনীর সদস্যরা।
জানাযায়,ভুল ও তার সদস্যরা প্রতিরাতে বা দিনে সুযোগ বুঝে প্রায় সময় কউক এর উন্নয়ন কাজের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি এবং লোহাযাতীয় বিভিন্ন সরঞ্জাম চুরি করত। প্রধান সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই এর সিকিউরিটি ইনচার্জ বাবুল খলিলকে প্রায়ই চুরি দেখিতে ভয় দেখাত।তিনি জানান, অনেক সময় সড়কের গুরুত্বপূর্ণ জিনিস পড়ে থাকে। যা ভুলুর সিন্ডিকেট চুরি করত এবিষয়ে তার নামে সদর মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল। তারপরও চুরি থেকে বিরত থাকেনি।
শেষপর্যন্ত গত ৩১ মে ওই বাজারঘাটাস্থ এলাকায় আবারো চুরি করতে গেলে কউকের দায়িত্বরত আনসারদের সহযোগিতায় ভুলু আটক হয়। আনসার কমান্ডার বোরহান উদ্দিন আজম বলেন, বেশ কয়েকবার তাকে চুরি না করতে নিষেধ করা সত্বেও বারবার সে চুরি করতে আসে। বাধ্য হয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কর্তৃপক্ষের নির্দেশনায় সদর মডেল থানায় সোপর্দ করা হয়। সদর মডেল থানা তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য আনসার কমান্ডার বোরহান উদ্দিন আজম একজন দায়িত্বশীল আনসার হিসেবে বেশ সুনাম রয়েছে। যার কারণে বিভিন্ন জায়গায় সততা এবং সাহসিকতার কারণে ডিপার্টমেন্টাল পুরস্কার পান। তিনি বর্তমানে কউক, কক্সবাজারে আনসার কমান্ডারের দায়িত্বে রয়েছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.