রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

এবার বিকেলে মাঠে নামছে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

ব্রাজিল সবশেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল সেই ২০১৯ সালের শেষদিকে। এরপর দীর্ঘ বিরতি। অবশেষে আজ (বৃহস্পতিবার) আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

খেলা হবে দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে বিশ্বকাপ। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ংকর ছিল। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে সেলেসাওরা।

যেভাবে ম্যাচটি দেখবেন
ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া।

টিভিতে দেখা যাবে: beIN Sports 3, লাইভ স্ট্রিম: fuboTV

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ
সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার, রিচার্লিসন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION