ভয়েস নিউজ ডেস্ক:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অবসরপ্রাপ্ত প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর (৮৫) এর নামাজে জানাজা শুক্রবার (৩ জুন) সকাল ১০ টায় ঝিলংজা চান্দেরপাড়াস্থ আল বয়ান ইনষ্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
খবরটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে মাওলানা আবুল কাশেম।
প্রবীন আলেমে দ্বীন আব্দুল গফুর বৃহস্পতিবার (২জুন) দুপুরে ঝিলংজা চান্দেরপাড়াস্থ নিজ বাড়িতে স্ট্রোক করেন মাওলানা আব্দুল গফুর।
মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.